Sunday, June 7, 2026
হোম বাংলাদেশ ফেনী ফেনীর পেট্রোল পাম্পগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

ফেনীর পেট্রোল পাম্পগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ

প্রতিনিধি,ফেনী :
জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার, চোরাচালান প্রতিরোধে ফেনী জেলার ফিলিং স্টেশনগুলোতে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাদেরকে ফিলিং স্টেশনের দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মিলানো, ডিপস্টিক-ডিপরডের মাধ্যমে সরবরাহকৃত তেল বুঝে নেওয়া, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করতে বলা হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ রাতে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে ফেনীর পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়। এ বিজ্ঞপ্তির পর থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও সেনাবাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
সম্পর্কিত প্রবন্ধ

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব সিদ্দিক আল মামুন 

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য গণমাধ্যমে সমন্বিতভাবে প্রচারের লক্ষ্যে গঠিত বিএনপি মিডিয়া সেল-ফেনীর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া...

পরশুরামে মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার

পরশুরাম প্রতিনিধি ঃ ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের...

পৌরসভার বর্জ্য ফেলছে ইউনিয়নে, পরিবেশ বিপর্যয়ে ক্ষোভ জনমনে

ফেনী প্রতিনিধি:  শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। এদিন বাদ জুমা ফেনীর সোনাগাজী উপজেলার মোতিগন্জে অনুষ্ঠিত হয় পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ফেনী জেলার...

জনপ্রিয় খবর

মুহুরিগঞ্জে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত এবং তার সহযোগী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর আনুমানিক ৬টা ১০...

সর্বশেষ মন্তব্য