Friday, September 11, 2026
হোম জাতীয় ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায়

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায়

দুই সাংবাদিককে হাতকড়া

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠিয়েছেন চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আল নূর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কুমিল্লার সাংবাদিক ও সচেতন মহলে নিন্দার ঝড় ওঠে।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন, দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল এবং দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।

সাংবাদিক আব্দুল আলিম জানান, ‘তাঁর খালাতো বোনের নামজারি নিয়ে এক বছর ধরে ঘোরাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর।

বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল। তাঁকে তিন দিন আগে তাঁর খালাতো বোন ফোন করে উপস্থিত থাকতে বলেন। তিনি মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে বেলা ১১টার দিকে ভূমি অফিসে যান। দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জিজ্ঞেস করেন ‘শুনানিটা আজ হবে কিনা’।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তেজিত হয়ে খারাপ আচরণ শুরু করেন। পকেট থেকে মোবাইল ফোন বের করে তাঁর খারাপ আচরণের ভিডিও ধারণ করেন রাসেল। এ সময় তাঁর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে বাধা দেন তিনি। এতে সহকারী কমিশনার (ভূমি) ক্ষিপ্ত হয়ে পুলিশকে ফোন করেন। তাঁর আদেশে তাঁকে এবং সাংবাদিক রাসেল সরকারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নেওয়ার পর তাঁর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ছবি এবং ভিডিও ডিলিট করে দেন। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন না মর্মে জোর করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।’

অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে কয়েকবার ফোন করা হলেও রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আমরা এই ঘটনায় কোনোভাবে জড়িত নই। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আদেশ দিয়েছেন আমরা পুলিশ হিসেবে সেটাই পালন করেছি। বিষয়টি মীমাংসা হওয়ায় থানায় আনা দুই সাংবাদিক চলে গেছেন।’

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরেও এসেছে। তবে আমি এখনো পুরো ঘটনাটি ভালোভাবে জানিনি। এরপরও বলব, এমন ঘটনা দুঃখজনক। সাংবাদিকেরা আমাদের দর্পণ, আমরা সাংবাদিকদের প্রতি আন্তরিক।খোঁজ নিয়ে বিস্তারিত জেনে এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

জনপ্রিয় খবর

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2