Sunday, April 19, 2026
হোম আন্তর্জাতিক ইরান থেকে ‘খুব দ্রুত’ সরে আসবে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে আবার ফিরবে: ট্রাম্প

ইরান থেকে ‘খুব দ্রুত’ সরে আসবে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে আবার ফিরবে: ট্রাম্প

রয়টার্স

ইরান থেকে ‘খুব দ্রুত’ সরে আসবে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আবারও ফিরে আসতে পারে। বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধ ইতিমধ্যে পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় এ যুদ্ধ থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করতে চাপে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ–সংক্রান্ত পরবর্তী পদক্ষেপগুলো তুলে ধরতে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত ৯টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাঁর ভাষণের একটি দিক হবে ন্যাটোর প্রতি তাঁর চরম অসন্তোষ প্রকাশ করা। তাঁর মতে, ইরানে মার্কিন লক্ষ্য অর্জনে এই জোটের পক্ষ থেকে সমর্থনের অভাব রয়েছে। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি তিনি ‘অবশ্যই’ বিবেচনা করছেন বলে জানান। ১৯৪৯ সালে মার্কিন সিনেটে এই জোটের অনুমোদন দেওয়া হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের যখন দরকার পড়ল, তখন তারা বন্ধুর পরিচয় দেয়নি। আমরা কখনো তাদের কাছে খুব বেশি কিছু চাইনি…এটা সব সময় একতরফা ছিল।’

যুক্তরাষ্ট্র কখন ইরান যুদ্ধ শেষ বলে বিবেচনা করবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে নির্দিষ্ট করতে বলতে পারব না…আমরা খুব দ্রুতই সরে আসব।’

পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন অভিযানের ফলে এটি নিশ্চিত হয়েছে যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।

ট্রাম্প বলেন, ‘তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। কারণ, তাদের এখন আর সেই সক্ষমতায় নেই। এরপর আমি চলে যাব এবং আমার সঙ্গে সবাইকে নিয়ে যাব। আর যদি প্রয়োজন হয়, তবে আমরা আবার ফিরে আসব “স্পট হিট” (সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত) করার জন্য।’

ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

বিমান হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন নেতাদের সঙ্গে একটি চুক্তির বিষয়েও ট্রাম্প তাঁর আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা পুরোপুরি সরকার পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি, একটি চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে। কারণ, তারা আর কোনো বিস্ফোরণে ছিন্নভিন্ন হতে চায় না।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমার সরকার পরিবর্তনের প্রয়োজন ছিল না; কিন্তু যুদ্ধের ক্ষয়ক্ষতির সুবাদে আমরা তা পেয়েছি। আমরা এটি অর্জন করেছি। সুতরাং আমরা সরকার পরিবর্তন করতে পেরেছি। বড় বিষয় হলো, তারা কোনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’ তিনি আরও যোগ করেন, ‘তারা এখন এটি চায়ও না।’

ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে ট্রাম্প বলেন, ‘সেগুলো মাটির অনেক গভীরে রয়েছে, আমি ওসব নিয়ে চিন্তা করি না।’ তবে তিনি বলেন, ‘আমরা সব সময় স্যাটেলাইটের মাধ্যমে সেটির ওপর নজর রাখব।

সম্পর্কিত প্রবন্ধ

হামলা মামলার শিকার হয়ে পালিয়ে ছিলেন কুয়েত, বিমানবন্দরে হার্টএটাকে প্রবাসীর মৃত্যু

ফেনী প্রতিনিধি : গতবছর (২০২৫) সালের আগস্টে জীবিকার সন্ধানে সংসারের উন্নতির জন্য গিয়েছিলেন পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত আরব দেশ কুয়েতে। বৈধ কোন কাগজপত্র না...

সোনাগাজীতে আধিপত্য বিস্তারে সংঘর্ষ ও গোলাগুলি

সোনাগাজী প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে দু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতরাতে মঙ্গলকান্দী ইউনিয়নের কাজিরহাট বাজার ও ৮নং ওয়ার্ডের উত্তর লক্ষীপুর...

রওনা হয়েও হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলার জয়যাত্রা

 বিশেষ প্রতিনিধি : পারস্যা উপসাগরে আটকে পড়া বাংলাদেশী জাহাজ ' বাংলার জয়যাত্রা' এবারও পার হতে পারেনি হরমুজ প্রণালি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় জাহাজটি শুক্রবার...

জনপ্রিয় খবর

হামলা মামলার শিকার হয়ে পালিয়ে ছিলেন কুয়েত, বিমানবন্দরে হার্টএটাকে প্রবাসীর মৃত্যু

ফেনী প্রতিনিধি : গতবছর (২০২৫) সালের আগস্টে জীবিকার সন্ধানে সংসারের উন্নতির জন্য গিয়েছিলেন পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত আরব দেশ কুয়েতে। বৈধ কোন কাগজপত্র না...

মীরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দূর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন 

মীরসরাই প্রতিনিধি:  চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বেপরোয়া ড্রাম ট্রাক চাপায় নিহত মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের শোক ও স্বরণ সভার আয়োজন করেছেন মিরসরাই উপজেলা...

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ মাসুদ নিহত

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  গত ১৪ এপ্রিল ২০২৬ বিকেলে সোনাগাজী পৌরসভার...

যুবলীগ নেতা শাহিন মেম্বারের বাড়িতে হামলা, নারীসহ আহত ৪

ফেনীর সোনাগাজীতে যুবলীগ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত...

সর্বশেষ মন্তব্য