Friday, September 11, 2026
হোম বাংলাদেশ তেল সঙ্কটে মোটরসাইকেলে এলপি গ্যাস সংযোজন

তেল সঙ্কটে মোটরসাইকেলে এলপি গ্যাস সংযোজন

শেরপুর প্রতিনিধি :

অব্যহত তেল সঙ্কট চলছে। চাহিদা মাফিক তেল পাওয়া যাচ্ছে না। মধ্য প্রাচ্যে কবে যুদ্ধ শেষ হবে? আর কবে নাগাদ জালানি তেলের পরিস্থিতি স্বাভাবিক হবে এরও কোন নিশ্চয়তা নেই। তাই বিকল্প হিসেবে শেরপুরে অভিনব কায়দায় মোটরসাইকেলে এলপি গ্যাসে সংযোজন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যখন পেট্রোল ও অকটেন সঙ্কটে দিশেহারা মোটরসাইকেল চালকরা। ঠিক তখনই জানাগেলো এবার পেট্রোল বা অকটেনের পরিবর্তে, এলপি গ্যাসে চলছে মোটরসাইকেল।

হাবিবুর রহমান হাবিব নামে এক মোটরসাইকেল মিস্ত্রি টাঙ্গাইল থেকে কাজ শিখে এসে শেরপুর সদরের আখের মাহমুদ বাজারে দোকান দিয়ে শুরু করেছেন মোটরসাইকেলে গ্যাস সংযোজনের এই অভিনব পদ্ধতি। হাবিব জানান, বিশেষ পদ্ধতির গ্যাস সিলিন্ডার ও কিট সংগ্রহ করে মোটরসাইকেলে সংযোজন করলেই ব্যবহারের উপযোগী হয় মোটরসাইকেলটি। তার দাবি, এতে ইঞ্জিনের কোন ক্ষতি হয়না; আর ১শ টাকার গ্যাসে চলে ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত। গ্যাস ফুরিয়ে গেলে পেট্রোল কিংবা অকটেন দিয়েও চালানো যাচ্ছে শখের মোটরসাইকেলটি। মাত্র ১২ হাজার টাকা খরচ করে সিএনজি রুপান্তর করা সম্ভব। হাবিব আরো জানান, সে ইনডিয়া থেকে শিখে এসে টাঙ্গাইলে কিছুদিন এ কাজ করেছেন। এখন শেরপুরে তিনি অনেক সাড়া পাচ্ছেন। পেট্রোল ও অকটেন সংকটের ফলে মোটরসাইকেলের চালকরা স্বল্প খরচে বেশি মাইলেজ পেতে জ্বালানি হিসেবে ঝুঁকছেন এলপি গ্যাসের দিকে। এই পদ্ধতিতে মোটরসাইকেলটির মাইলেজ এবং গতিশক্তিকে নিজেই নিয়ন্ত্রণ করা যায় বলে খুশি ব্যবহারকারীরাও। জেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটনের জন্য দীর্ঘ লাইন দিয়েও যখন তেল পাচ্ছেন না চালকরা। তখন অনেকেই আগ্রহ হচ্ছেন শখের মোটরসাইকেলটিকে এলপি গ্যাসে রুপান্তর করার। গত ৩মাসে অন্তত শতাধিক মোটরসাইকেলে এলপিজি গ্যাস পদ্ধতি লাগিয়েছেন হাবিব এবং প্রতিদিন একাধিক মোটরসাইকেলে এই পদ্ধতির সংযোজন করছেন তিনি।

এলপি গ্যাসে মোটরসাইকেল চালাতে পেড়ে খুশি মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম। তিনি বলেন আমার মোটরসাইকেল এলপি গ্যাস সিস্টেম করেছি। ভালভাবেই চলছে। এতে তেলের কোন ঝামেলা নেই। বালুরঘাটের ছামেদুল বলেন, ঘন্টারপর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেলই নিমো না কাজই করমু। তাই নিয়ত করছি এলপি গ্যাস সিস্টেম করবো আমার মোটরসাইকেল।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2