Friday, September 11, 2026
হোম আন্তর্জাতিক রওনা হয়েও হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলার জয়যাত্রা

রওনা হয়েও হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলার জয়যাত্রা

 বিশেষ প্রতিনিধি :

পারস্যা উপসাগরে আটকে পড়া বাংলাদেশী জাহাজ ‘ বাংলার জয়যাত্রা’ এবারও পার হতে পারেনি হরমুজ প্রণালি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় জাহাজটি শুক্রবার রাতে যাত্রা করার কয়েক ঘন্টার মধ্যে আবার ফিরে গিয়ে নিরাপদ স্থানে নোংগর করেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজটি হরমুজ পার হতে পারেনি। ইরানী কর্তৃপক্ষের বেতার বার্তা পাওয়ার পর ‘ মিনা সাকার’ নামের স্থানে নোংগর করেছে রাত ১২ টার পরে। জাহাজে থাকা নাবিকরা জানান, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে শুক্রবার রাতে হরমুজ পাড়ি দিতে রওনা হয় জয়যাত্রা। তবে ইরানের বাহিনী জাহাজটি হরমুজ পার হওয়ার অনুমতি দেয়নি। জাহাজটি ফেরত নেওয়ার নির্দেশনা পাওয়ার আগের জায়গায় অর্থাৎ পারস্য উপসাগরে ফেরত যায় জাহাজটি।

রাতে এর আগে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছিলেন, পারস্য উপসাগর থেকে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। রাত তিনটা নাগাদ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে। শনিবার সকালে মাহমুদুল মালেক জানান, বাংলাদেশী জাহাজের সাথে আরো ৩০ টি জাহাজ হরমুজ প্রণালী পার হতে চেয়েও আটকে গেছে। বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2