Sunday, April 19, 2026
হোম জাতীয় যুবলীগ নেতা শাহিন মেম্বারের বাড়িতে হামলা, নারীসহ আহত ৪

যুবলীগ নেতা শাহিন মেম্বারের বাড়িতে হামলা, নারীসহ আহত ৪

ফেনীর সোনাগাজীতে যুবলীগ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন শাহিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ঘটনার সূত্রপাত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হলেও পরে তা রাজনৈতিক প্রভাব নিয়ে সহিংসতায় রূপ নেয়। আহতরা হলেন— মনির আহম্মদ, সাইফুন নাহার সামু, রাসেল এবং তানজিনা আক্তার।

যুবলীগ নেতা নিজাম উদ্দিন শাহিন জানান, তার চাচাতো ভাই আলমগীরের সঙ্গে অপর চাচাতো ভাই আইয়ুব খানের স্ত্রী রোকেয়া বেগমের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি বাড়ির লোকজন ও প্রতিবেশীরা মীমাংসা করে দেন। কিন্তু কিছুক্ষণ পর রোকেয়া বেগমের পিতার বাড়ি সোনাপুর থেকে তার আত্মীয়স্বজন এসে বাড়িতে হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা ঘুমন্ত নারী ও বৃদ্ধদেরও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। গুরুতর আহত সাইফুন নাহার সামুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, হামলার নেতৃত্ব দেন রোকেয়া বেগমের ভাই শহিদ উল্যা ও কালা মিয়া। তাদের বাড়ি সোনাপুর এলাকায়। হামলায় তাদের সঙ্গে আরও ১০-১৫ জন অংশ নেয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ওই বাড়ির সুজল হক বাদী হয়ে রোকেয়া আক্তারকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

মীরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দূর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন 

মীরসরাই প্রতিনিধি:  চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বেপরোয়া ড্রাম ট্রাক চাপায় নিহত মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের শোক ও স্বরণ সভার আয়োজন করেছেন মিরসরাই উপজেলা...

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ মাসুদ নিহত

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  গত ১৪ এপ্রিল ২০২৬ বিকেলে সোনাগাজী পৌরসভার...

সোনাগাজীতে আধিপত্য বিস্তারে সংঘর্ষ ও গোলাগুলি

সোনাগাজী প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে দু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতরাতে মঙ্গলকান্দী ইউনিয়নের কাজিরহাট বাজার ও ৮নং ওয়ার্ডের উত্তর লক্ষীপুর...

জনপ্রিয় খবর

ফেনীর সোনাগাজীতে যুবলীগ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত...

সোনাগাজীতে আধিপত্য বিস্তারে সংঘর্ষ ও গোলাগুলি

সোনাগাজী প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে দু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতরাতে মঙ্গলকান্দী ইউনিয়নের কাজিরহাট বাজার ও ৮নং ওয়ার্ডের উত্তর লক্ষীপুর...

সর্বশেষ মন্তব্য