Thursday, July 16, 2026
হোম জাতীয় ফেনীর দাগনভূঞায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত

ফেনীর দাগনভূঞায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মা লাকি আক্তার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত আটটার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে রাফি ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত মা লাকি আক্তার, বাবা মোস্তফা ভুইয়া ও মেয়ে মিথিলা মোস্তফাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা ও বোনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনী শিশু নিকেতনের অভাবনীয় সাফল্য

ফেনী প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে...

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই...

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।...

জনপ্রিয় খবর

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)...

সর্বশেষ মন্তব্য