Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীতে সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) নামে এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে পৌর এলাকার দাসপাড়া রোডের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত জুনায়েদ কাইছার সৌরভ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ২০২০ সালের ১৫ অক্টোবর দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তাঁর অকাল মৃত্যুতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে নিজ ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে পৌর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন জুনায়েদ কায়সার সৌরভ। দাসপাড়া রোডের মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী ‘বসুরহাট এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম বলেন, “দুপুরে খাবার শেষে অফিসে ফেরার পথে দাসপাড়া রোডের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন আমাদের সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়সার সৌরভ। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।”

এ বিষয়ে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2