Sunday, June 7, 2026
হোম জাতীয় মুহুরিগঞ্জে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুহুরিগঞ্জে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত এবং তার সহযোগী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে, সুলতানা পাম্পের বিপরীতে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী-ল-১১-৫৩১২ নম্বরের একটি মোটরসাইকেলে করে চালক ও তার সহযোগী চট্টগ্রাম থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ডাম্পার ট্রাকের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ইকবাল হোসেন জিসান (২৩)কে মৃত ঘোষণা করেন। নিহত জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোমপুর গ্রামের ডাক্তার বাড়ীর বাসিন্দা আবু তৈয়বের ছেলে।

আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানিয়েছে, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. সমির উদ্দিন

ফেনী

01755533676

সম্পর্কিত প্রবন্ধ

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব সিদ্দিক আল মামুন 

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য গণমাধ্যমে সমন্বিতভাবে প্রচারের লক্ষ্যে গঠিত বিএনপি মিডিয়া সেল-ফেনীর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া...

পরশুরামে মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার

পরশুরাম প্রতিনিধি ঃ ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের...

পৌরসভার বর্জ্য ফেলছে ইউনিয়নে, পরিবেশ বিপর্যয়ে ক্ষোভ জনমনে

ফেনী প্রতিনিধি:  শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। এদিন বাদ জুমা ফেনীর সোনাগাজী উপজেলার মোতিগন্জে অনুষ্ঠিত হয় পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ফেনী জেলার...

জনপ্রিয় খবর

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত এবং তার সহযোগী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর আনুমানিক ৬টা ১০...

সর্বশেষ মন্তব্য