Friday, September 11, 2026
হোম জাতীয় পৌরসভার বর্জ্য ফেলছে ইউনিয়নে, পরিবেশ বিপর্যয়ে ক্ষোভ জনমনে

পৌরসভার বর্জ্য ফেলছে ইউনিয়নে, পরিবেশ বিপর্যয়ে ক্ষোভ জনমনে

ফেনী প্রতিনিধি:  শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। এদিন বাদ জুমা ফেনীর সোনাগাজী উপজেলার মোতিগন্জে অনুষ্ঠিত হয় পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ফেনী জেলার সোনাগাজী পৌরসভার বর্জ্য এনে ফেলা হচ্ছে ফেনী সোনাগাজী আন্চলিক মহাসড়কের মোতিগন্জ ইউনিয়নের ছাদেকের টেক নামক ঘন বসতিপূর্ন এলাকায়। দীর্ঘদিন এখানে বর্জ্য ফেলার ফলে এর প্রায় আধা বর্গ কিঃমিঃ এলাকার বাড়ী গুলোর মানুষ দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতি রাতে এখানে আগুন দেৎআ হয়। আগুনের ঘন ধোঁয়ায় পথ দেখতে না পেয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি মোটর সাইকেল ও সিএনজি দূর্ঘটনায় পতিত হয়েছে। শিশুরা খোসপাঁচড়া সহ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছে।

এই অনাহুত সমস্যার সমাধান কল্পে এলাকাবাসী এরোই মধ্যে বেশ কয়েকবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে। গত বৃহস্পতিবার ডাম্পিং এরিয়ার আশপাশের চারটি মসজিদের বহু মুসল্লি উপজেলা নির্বাহী অফিসার রিগান চাকমার সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করেন। কিন্তু ইউএন্ও বিক্ষুব্ধ লোকজনের সাথে দূর্ব্যবহার করে তাদেরকে অনেকটা তাড়িয়ে দেন। এতে রাগে ক্ষোভে ফুঁসে উঠে পুরো ইউনিয়নবাসী। গতকাল শুক্রবার সেখানে আবার মানববন্ধন করে বিপুল সংখ্যক মানুষ। মানববন্ধনের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দানকালে সাবেক মোতিগন্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন প্রশাসনকে হুসিয়ারি জানিয়ে বলেন,আজকে থেকেই এখানে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে যদি এখান থেকে বর্জ্য সরিয়ে নেয়া না হয় তাহলে এই আন্চলিক সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম বলেন, সোনাগাজীর দক্ষিনে অবারিত বিস্তীর্ন চরান্চল পড়ে রয়েছে। সেখানে বর্জ্য ফেলার ব্যবস্থা না করে উত্তরে এনে লোকালয়ে কেন ফেলা হচ্ছে বিষৎটা রহস্য জনক।

এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা এহতেশামুল হক, ছানা উল্লা, মাওলানা রহমত উল্লা সহ আরো অনেকে।

এব্যাপারে জেলা প্রশাসক মনিরা হক বলেন, এটা দূর্ভাগ্যজনক।লোকালয়ে বর্জ্য ফেলে পরিবেশ দূষন কোন ভাবেই সমর্থন যোগ্য নয়।

সিভিল সার্জন রুবাইয়াত করিম বলেন, যত্রতত্র বর্জ্য ফেলার কারনে পরিবেশের মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। এরফলে নানা রকম রোগ ব্যধি ছড়িয়ে পড়ছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2