Thursday, July 16, 2026
হোম জাতীয় ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদে ৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় ৩ সরকারি...

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদে ৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় ৩ সরকারি কর্মচারি গ্রেফতার

ফেনী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্যসূত্রে জানাযায়, দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম চেকবইয়ের কাউন্টারফয়েল ও ব্যাংক হিসাব মিলিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে যাচাই-বাছাইয়ে চেক জালিয়াতির বিষয়টি সামনে আসে।

অভিযোগ অনুযায়ী, ইউএনওর স্বাক্ষর নেওয়ার পর চেকে অতিরিক্ত সংখ্যা যুক্ত করে টাকার পরিমাণ বাড়ানো হয়। একই সঙ্গে টাকার বানানেও পরিবর্তন করা হয়। তবে চেকবইয়ের কাউন্টারফয়েলে এসব পরিবর্তনের কোনো তথ্য ছিল না।

এ ঘটনায় উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং অফিস সহায়ক মো. ফিরোজ ও নূর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সংশ্লিষ্টদের দাবি, গত প্রায় এক বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছিল। সর্বশেষ চলতি বছরের ১ মার্চ এমন একটি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর পর সংশ্লিষ্ট কর্মচারীর বদলির পর আর নতুন কোনো ঘটনার তথ্য মেলেনি।

এদিকে, গত বছরের মে মাসে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ঘটে যাওয়া রহস্যজনক অগ্নিকাণ্ডের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মিজানুর রহমান জানান, চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। হিসাব-সংক্রান্ত নথিপত্র, সংশ্লিষ্ট চেক ও ব্যাংকের তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মনিরা হক জানায়, চেক জালিয়াতি করে বিভিন্ন সময় ২৬টি চেকের অনুকূলে ৫১লাখ টাকা তসরূপের অভিযোগে ফুলগাজী উপজেলা পরিষদের তিন কর্মচারির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে। আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনী শিশু নিকেতনের অভাবনীয় সাফল্য

ফেনী প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে...

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই...

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।...

জনপ্রিয় খবর

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)...

সর্বশেষ মন্তব্য