ফুলগাজী প্রতিনিধ :
ফেনীর ফুলগাজী উপজেলার ৪ নং আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া হাজী স্টোর এলাকার সামনে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবি এআই দ্বারা তৈরি
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বুধবার রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ফুলগাজী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বন্ধুয়া হাজী স্টোরের সামনের রাস্তা থেকে মোহাম্মদ ফয়সাল বিপুলের কাছ থাকা ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ ফয়সাল (৪৭)। তিনি মৃত মনির আহমেদ দারোগার ছেলে। তাঁর বাড়ি দক্ষিণ আনন্দপুর (চন্দন বিয়ার (পেশকার বাড়ি), ফুলগাজী উপজেলা, ফেনী জেলায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ফুলগাজী থানা পুলিশ।
