Saturday, September 12, 2026
হোম ফেনী ফেনী জি এ একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনী জি এ একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ আশিকুন্নবী সজীব :

ফেনী জি এ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম হাজারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা ফেরদৌস। সহকারী শিক্ষক নার্গিস সুলতানার সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. এনামুল হক ভূঁইয়া, বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মহিউদ্দিন সুমন এবং সহকারী শিক্ষক সাহেদা আক্তার, রুমা রাণী দাস ও রূপন কর।

এ সময় বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বিদ্যালয়ের মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। একই সঙ্গে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করায় তাদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন।

বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

বিদ্যুৎ সংকটের নেপথ্যে দীর্ঘদিনের অব্যবস্থাপনা

বিশেষ প্রতিনিধি: কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ নির্বাহী হয়েও তিনি এখন...

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে...

৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ...

জনপ্রিয় খবর

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

সর্বশেষ মন্তব্য

2