ফুলগাজী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে বন্যা ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৬ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
রোববার (১৬ আগস্ট) ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩৫ জনকে দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকা করে এবং আরও ৩১ জনকে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় এমপি মজনু বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
