ফেনী প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি আগামী ২৫ আগস্ট ২০২৬ ফেনী জেলা সফর করবেন।
সফরকালে তিনি ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।
পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের চলমান কার্যক্রম, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
