Friday, September 11, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম মুরাদপুরে ঝটিকা মিছিল: ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

মুরাদপুরে ঝটিকা মিছিল: ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা দেড়টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় এ মিছিল বের করা হয়। পরে অভিযান চালিয়ে মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পাঁচলাইশ থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী। তাঁদের মধ্যে কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), ফরহাদ উল্ল্যাহ (১৯), আরাফাত (২০), ইফাত রহমান (১৯), পারভেজ (২৫) ও হায়দার (১৯) রয়েছেন। এ ছাড়া ১৭ বছর বয়সী আরও দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরের মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকা থেকে মুরাদপুর মোড় পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি প্রায় পাঁচ মিনিট স্থায়ী হয়। পরে মুরাদপুর মোড়ের আগে মিছিল শেষ করে অংশগ্রহণকারীরা দৌড়ে বিভিন্ন দিকে চলে যান।
এর আগে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন এভারকেয়ার হাসপাতালের সামনেও পৃথক একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2