Friday, September 11, 2026
হোম গণমাধ্যম করেরহাটে সাংবাদিক কামরুলের ওপর হামলার অভিযোগ

করেরহাটে সাংবাদিক কামরুলের ওপর হামলার অভিযোগ

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে সাংবাদিক কামরুল ইসলামের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বারইয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে লক্ষীছড়া ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত সাংবাদিক কামরুল ইসলাম মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক এবং মোহনা টেলিভিশন ও দৈনিক আমার ফেনী পত্রিকার মিরসরাই প্রতিনিধি। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে নেওয়া হতে পারে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, করেরহাট এলাকায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলায় করেরহাট বিএনপির সমন্বয়ক ফজলু মোরাদসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মিরসরাই উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2