নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী:
ফেনীর সোনাগাজীতে পুলিশের পৃথক অভিযানে মোটরসাইকেল চুরি ও সিএনজি চুরি মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে—মো. জাহিদ হাসান ওরফে দিদার ওরফে বাবু (২৪), শেখ রাসেল (২৯) এবং আবদুর রহিম ওরফে হৃদয় (১৯)।
অন্যদিকে সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে—আবদুল খালেক ওরফে শিমুল (২৫) এবং মো. জিসান ওরফে জিসাদ (৩৫)।
এ ছাড়া আবদুল খালেক ওরফে শিমুল (২৫)-এর বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চুরি ও অন্যান্য অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
