Friday, September 11, 2026
হোম ফেনী ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই ছাগলনাইয়ায় ৩ জন আটক

ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই ছাগলনাইয়ায় ৩ জন আটক

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এঘটনায় ভুক্তভোগী উত্তর যশপুর গ্রামের রহিম উল্যাহ ভুইয়ার ছেলে নাজমুল হাসান ভুইয়া বাদি হয়ে থানায় মামলা করেন।

আটকরা হলেন , ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে ইমাম হোসেন , ছাগলনাইয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ যশপুরের ওমর আলী মজুমদার বাড়ির ফিরোজ আহাম্মেদের ছেলে রাজীব হোসেন এবং ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া মাস্টার বাড়ির কবির আহাম্মদের ছেলে নাজমুল হক মুন্না।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর যশপুর এলাকায় যুবক আলতাফ হোসেন হৃদয় বাড়ির সামনে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে তিনজন এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা অপর গাড়ি নিয়ে ধাওয়া করে পাশের গ্রাম মটুয়া থেকে অটোরিকশাসহ অভিযুক্তদের আটক করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর নাজমুলের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন, রাজীবের কাছ থেকে একটি ছোট কাঁচি এবং তাদের ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে আটরা ছিনতাই করেছিল। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। তাদের বিরুদ্ধে মামলার পর রোববার আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2