Thursday, September 10, 2026
হোম ফেনী মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিনজনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিনজনের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি:

ফেনীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় ফেনীর উদ্যোগে ফেনী মডেল থানাধীন রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার।

ডিএনসি ফেনী কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদকসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—ফেনী সদর উপজেলার গুদাম কোয়ার্টার মৃধা বাড়ির আলাউদ্দিনের ছেলে মো. সাহিল উদ্দিন সুপ্ত (২৫)। তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইসমাইলের বাড়ি (গাঙচিল) এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (২৪)-কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া ফেনী সদর উপজেলার ২০৪ মাস্টারপাড়া, সহদেবপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. আসিফুল ইসলাম (২১)-কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2