Friday, September 11, 2026
হোম গণমাধ্যম শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি:

সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়েছে খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা সভাপতি ও ফেনী আদালতের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া শিশু শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সবাই গাছ লাগিয়ে দেশকে সবুজ বনায়নে রূপান্তর করলে সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাছের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব ও বন্ধুজনের সহ-সভাপতি মহিউদ্দিন খন্দকার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম এবং বন্ধুজন ফেনী জেলা সাধারণ সম্পাদক নজির আহম্মদ রতন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুজন ফেনী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী তারেক, সদস্য দিদারুল আলম, সমির উদ্দিন ও এম এ আকাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সদস্যসচিব বেলাল পাটোয়ারী,
দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীম, যুগান্তরের নুরুজ্জামান সুমন, বণিক বার্তার নুরুল্লাহ কায়সার, দীপ্ত টিভির আবদুল্লাহ আল মামুন, দৈনিক খবরের কাগজ তোফায়েল আহাম্মদ নিলয় এবং সেইফ রোড ফেনীর আহ্বায়ক মনসুর আহমদ রকি।

সম্পর্কিত প্রবন্ধ

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2