Tuesday, October 27, 2026
হোম ফেনী ফেনী সদর হাসপাতালে সাব-স্টেশন চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন, ভোগান্তিতে রোগীরা

ফেনী সদর হাসপাতালে সাব-স্টেশন চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন, ভোগান্তিতে রোগীরা

ফেনী প্রতিনিধি :

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরি হয়েছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা সাব-স্টেশনের ভেন্টিলেশন ফ্যান খুলে ভেতরে ঢুকে এসব মালামাল নিয়ে যায়। এতে হাসপাতালের নতুন ভবনে প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তীব্র গরমে আইসিইউ, মেডিসিন, আইসোলেশন ও সার্জারি ওয়ার্ডের রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সাব-স্টেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা সাব-স্টেশনে ঢুকে ট্রান্সফরমার ও বড় জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং সব তামার ক্যাবল খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে তারা মেরামতের কাজ শুরু করেন। দুটি বিদ্যুৎ লাইনের মধ্যে একটি বেলা ১১টার দিকে এবং অন্যটি বিকেল ৫টার দিকে চালু করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, চোরেরা সব ক্যাবল নিয়ে গেছে। এর আগেও হাসপাতাল ভবনের থাইগ্লাস, বাথরুমের কলসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে।

ফেনী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনিসুল হক বলেন, সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর নিরাপত্তার দায়িত্ব তাদের। পাহারা না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

সদর হাসপাতাল পুলিশের এএসআই নয়ন চন্দ্র দাস জানান, এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুর নবী বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সম্পর্কিত প্রবন্ধ

এসএসসি পরীক্ষার স্বপ্ন পূরণে শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

গাজীপুর প্রতিনিধি: অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। কিন্তু পরিবারের আর্থিক...

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

স্টাফ রিপোর্টার: দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম...

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে অবদান, ইয়াশা সোবহানের দুই অর্জন

  স্টাফ রিপোর্টার: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন বসুন্ধরা...

জনপ্রিয় খবর

Exquisitas estancias integrales y https://thesankra-spain.es, bienestar auténtico para cada hogar

Exquisitas estancias integrales y https://thesankra-spain.es, bienestar auténtico para cada hogarCreando Espacios que Resuenan con tu SerEl Poder de la Iluminación ConscienteEl Minimalismo como Vía...

Genuine thrills and massive payouts await alongside big-bass-splashs.co.uk within this immersive experience

Genuine thrills and massive payouts await alongside big-bass-splashs.co.uk within this immersive experienceUnderstanding the Mechanics of Fishing Slot GamesThe Role of Volatility and Return to...

Ancient realms beckon with gates of olympus, offering limitless winning potential

Ancient realms beckon with gates of olympus, offering limitless winning potentialUnderstanding the Mechanics of Gates of OlympusMultiplier MechanicsUnlocking the Free Spins Bonus RoundProgressive Multiplier...

ফেনী সদর হাসপাতালে সাব-স্টেশন চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন, ভোগান্তিতে রোগীরা

ফেনী প্রতিনিধি : ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরি হয়েছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা...

সর্বশেষ মন্তব্য

2