Thursday, November 5, 2026
হোম জাতীয় প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব

প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দেওয়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। চুক্তিভিত্তিক সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা মসিউর রহমানকে ডিটিসিএর নির্বাহী পরিচালকের পদ থেকে সরিয়ে নেওয়া হলেও এর কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, সেটিকে হাদিস হিসেবে অভিহিত করলে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পদায়নের আশায় তিনি প্রধানমন্ত্রীকে তোষামোদ করছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, দেশপ্রেম ও সম্মিলিত স্বার্থের কথা বলা এসব বাণীর সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই।

একপর্যায়ে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে দাড়ি নেই এবং তিনি টুপি পরেন না বলেই বাণীটি হাদিস হিসেবে স্বীকৃতি পায়নি। কোনো আলেম বা হুজুর একই কথা বললে সেটি হাদিস হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দেওয়া মসিউর রহমানের এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও আলোচনা শুরু হয়।

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীতে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও লাঞ্ছনার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

ফেনী প্রতিনিধি : সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ ও কটূক্তি, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁদের দাফন ও জানাজায় বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ...

শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ

বিশেষ প্রতিনিধি: তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অর্থ ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শিল্পোদ্যোক্তা ও রাজনৈতিক কর্মীসহ অন্তত...

টিকা সংকটের দায় ইউনূস সরকারের: তদন্তে তিন সদস্যের কমিশন

বিশেষ প্রতিনিধি: দেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর পেছনে টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, প্রশাসনিক ব্যর্থতা এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন...

জনপ্রিয় খবর

Importantes beneficios y ThorFortune para optimizar tus inversiones a largo plazo

Importantes beneficios y ThorFortune para optimizar tus inversiones a largo plazoLa Importancia de la Diversificación en tu PortafolioEstrategias Avanzadas de DiversificaciónEl Poder del Análisis...

Valiosas herramientas digitales y capo-spin-11.onrender.com para optimizar tu experiencia online

Valiosas herramientas digitales y capo-spin-11.onrender.com para optimizar tu experiencia onlineOptimización del Contenido y SEOLa Importancia de las Palabras ClaveGestión de Redes SocialesCreación de Contenido...

Analyse av resultater med Spinanga og moderne digital markedsføring i 2024

Analyse av resultater med Spinanga og moderne digital markedsføring i 2024Forståelsen av Innholdsproduksjon og SEO i 2024Betydningen av BrukerengasjementSpinanga: Funksjoner og BruksområderImplementering av Spinanga...

ফেনীতে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও লাঞ্ছনার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

ফেনী প্রতিনিধি : সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ ও কটূক্তি, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁদের দাফন ও জানাজায় বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ...

সর্বশেষ মন্তব্য

2