ফেনী প্রতিনিধি :
সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ ও কটূক্তি, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তাঁদের দাফন ও জানাজায় বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ফেনী শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের প্রতি অসম্মান, কটূক্তি ও লাঞ্ছনার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
সমাবেশ ও মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং তাঁদের সন্তানরা অংশ নেন।
