Saturday, November 14, 2026
হোম জাতীয় ফেনীতে বিএনপির দু'পক্ষের আধিপত্যের জেরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ | ওসি বললেন কালিপূজার...

ফেনীতে বিএনপির দু’পক্ষের আধিপত্যের জেরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ | ওসি বললেন কালিপূজার বাজির শব্দ

বিশেষ প্রতিনিধি  :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দু’পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসময় উপজেলা শহরে কিছুক্ষণের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।সেই সঙ্গে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।

 

রোববার বিকেল (৮ অক্টোবর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে দাগনভূঞা পৌর শহরের সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে থেকে র্যালী বের করেন উপজেলা ও পৌর বিএনপি এবং  অঙ্গ ও সহযোগী সংগঠন।এতে নেতৃত্ব দেন  উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন।

 

র্যালীটি স্থানীয় সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় গেইটে পৌঁছালে নিউ সুলতান মার্কেট ও জিরো পয়েন্টে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় বিভিন্ন সড়কে যানবাহন থমকে দাঁড়ালে যানজটের সৃষ্টি হয়।

বেশির ভাগ দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়লে পথচারিরা দিকবেদিক ছুটোছুটি করতে দেখা যায়।

র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আকবর হোসেন বলেন, বিএনপি একটি বড় দল, মনের অমিল থাকবে, আমরা দলের স্বার্থে ঐক্যের ডাক দিয়েছে। তবে যারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বাজারে চাঁদাবাজী, টেন্ডারবাজী, ও সন্ত্রাস করছে তাদের সাথে কোন ঐক্য নয়। যারা জিয়ার আদর্শ মানবে, খালেদা জিয়ার আদর্শ মানে, এবং নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মামবে তারাই বিএনপির করার অধিকার রাখে। তারেক রহমানের নির্দেশ মতে দলে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের ঠাঁই নেই। দাগনভূঞার মাটিতে কোন সন্ত্রাসীর স্থান হবেনা।

র‍্যালীতে জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন,  সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিনা আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম বাহাদুর, জেলা যুবদলের সহ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, জেলা যুবদলের সদস্য শাখাওয়াত হোসেন মামুন, হাসানুজ্জামান শাহাদাত, উপজেলা যুবদলের আহবায়ক কবির আহম্মদ ডিপলু, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভূঞা হুদন, নাসির উদ্দিন, জামাল উদ্দিন টিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নিজাম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন ,  ছাত্রদল সভাপতি সামইমুল হক রাজিব উপস্থিত সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষে বিএনপি নেতাকর্মীরা কলেজ রোডের দিকে যাওয়ার সময় ফের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালীর আগে ও পরে অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া দুই শতাধিক লোক বিশেষ পোষাক, হেলমেট ও মাস্ক পরে লাঠি হাতে র্যলীতে অংশ নিতে দেখা গেছে । তাদের হাতে থাকা ব্যাগে বিশেষ কিছু ছিলো। এছাড়া কয়েকজনের পোশাকের ভেতর অস্ত্র বহন করতে দেখা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। তবে ককটেল বিস্ফোরণে কারা জড়িত তা বলতে পারেনি কোন প্রক্ষ্যদর্শী ও পুলিশ।

 

তবে,দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন,আওয়ামী ফ্যাসিস্ট, দালাল ও চাটুকারদের নিয়ে দাগনভূঞা বিএনপি চলতে পারেনা।’আমার বাড়ির দিকে সন্ত্রাসী পাঠিয়ে মহড়া দেওয়া হয়েছে। আমাকে গালি দেওয়া হয়েছে। দাগনভূঞা থানার ওসির প্রত্যক্ষ মদদে এসব করা হয়েছে।স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটেছে।

এব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, শান্তিপূর্ণ ভাবে বিএনপির কর্মসূচি শেষ হয়েছে। ককটেল বিস্ফোরন কারা ঘটিয়েছে তা জানা নেই বলেও জানান তিনি।তবে  ককলেট নই কালিপূজার বাজির শব্দ শুনা গেছে।

প্রসঙ্গত,এর আগে অনুষ্ঠান ঘিরে দুপুর থেকেই  উত্তেজনা বিরাজ করায় বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নেয়। এর আগে গত ২ সেপ্টেম্বর বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে দুই গ্রুপের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হয়।

গত বছরের ৫ আগস্টও দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছিলো। সে ঘটনায় পৃথক দুটি মামলা এখনও  আদালতে বিচারাধীন। এছাড়া আওয়ামী লীগের সময় থেকেই দাগনভূঞা বিএনপিতে কোন্দল বিরাজ করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর অভ্যন্তরিণ কোন্দল চরম আকার ধারণ করে। উপজেলা শহরে কযেক দফাসহ বিভিন্ন ইউনিয়নে অর্ধশতাধিক সংঘর্ষ ঘটে উপজেলা বিএনপির আহবায়ক আকবর ও পৌর বিএনপি নেতা স্বপনের ছোট ভাই ও জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি ফটিক গ্রুপের মধ্যে।

সম্পর্কিত প্রবন্ধ

সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে এবিজি কাপ চ্যাম্পিয়ন ইউল্যাব

  স্পোর্টস রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন, দর্শকদের উচ্ছ্বাস আর মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর)...

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

  স্টাফ রিপোর্টার: নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ছয়টি...

সরকারের অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি অনুমোদন ছাড়াই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল) রিফাইনারি নির্মাণ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গঠিত তদন্ত কমিটি। শুধু...

জনপ্রিয় খবর

সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে এবিজি কাপ চ্যাম্পিয়ন ইউল্যাব

  স্পোর্টস রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজন, দর্শকদের উচ্ছ্বাস আর মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর)...

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

  স্টাফ রিপোর্টার: নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ছয়টি...

সরকারের অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি অনুমোদন ছাড়াই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল) রিফাইনারি নির্মাণ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গঠিত তদন্ত কমিটি। শুধু...

Oyunlar big bass bonanza ile daha heyecanlı bir deneyim sunuyor

Oyunlar big bass bonanza ile daha heyecanlı bir deneyim sunuyorbig bass bonanza’ya Kayıt İşlemleri ve GirişGiriş Yaparken Yaşanabilecek Sorunlar ve ÇözümleriOyun Seçenekleri ve BonuslarBonus...

সর্বশেষ মন্তব্য

2