Tuesday, July 28, 2026
হোম বাংলাদেশ ফেনী আইএফআইসি ব্যাংক অ্যাপস হ্যাক করে তিন লাখ হাতিয়ে নিল প্রতারক চক্র

আইএফআইসি ব্যাংক অ্যাপস হ্যাক করে তিন লাখ হাতিয়ে নিল প্রতারক চক্র

ফেনী প্রতিনিধি :
ডিজিটাল ব্যাংকিং যত সহজ হয়েছে, ততই বেড়েছে প্রতারণার ঝুঁকি। স্মার্টফোনের নিয়ন্ত্রন হারানোর কয়েক মিনিটের মধ্যে ব্যাংক হিসেব খালি। এমনি এক চাঞ্চল্যকর ঘটনার শিকার হয়েছে ফেনীর সোনাগাজী উপজেলার আমির হোসেন জুয়েল নামের এক ব্যবসায়ী।

আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখা থেকে ৩ লাখা টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই ব্যবসায়ী বাদি হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বুধবার মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি গ্রহন করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

ব্যাংক কর্মকর্তাদেরও দাবি ওটিপি শেয়ারের কারণে প্রতারক চক্র একাউন্ট হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নিয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সোনাগাজী বাজারের মাহবুব মার্কেটের নিয়াজ ফ্যাশনের মালিক আমির হোসেন জুয়েল আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখার একজন গ্রাহক। তার ব্যাংক একাউন্ট থেকে গত ১৮ মার্চ রাত সাড়ে নয়টার দিকে তিন লাখ টাকা উধাও হয়ে যায়। পরদিন তিনি সোনাগাজী মডেল থানায় সাধারন ডায়েরী করেন। পরবর্তীতে অনুসন্ধান করে দেখা গেছে নীলফামারী জেলার ডিমলা সোনালী ব্যাংক শাখার জনৈক বজলার রহমানের ৫৩০৪১০১০৩৮০৪৫ হিসাব নাম্বারে টাকাগুলো জমা হয়েছে। গ্রাহক টাকাগুলো উদ্ধারে ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হন।

এ ব্যপারে আইএফআইসি ব্যাংক সোনাগাজী উপশাখার ইনচার্জ শারমিন আক্তার বলেন, ওটিপি শেয়ারের কারণে প্রতারক চক্র ব্যবসায়ীর টাকাগুলো হাতিয়ে নিয়েছে। আমরা টাকাগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধান কার্যালয়েও বিষয়টি জানিয়েছি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সম্পর্কিত প্রবন্ধ

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

ফুলগাজী থানার নবাগত ওসিকে গোলাম রসুল মজুমদারের ফুলেল শুভেচ্ছা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। শুক্রবার বিকালে...

জনপ্রিয় খবর

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সর্বশেষ মন্তব্য

2