Friday, September 11, 2026
হোম জাতীয় আল-হেলাল একাডেমীর মেগা রিইউনিয়ন বাস্তবায়নে প্রস্তুতি সভা

আল-হেলাল একাডেমীর মেগা রিইউনিয়ন বাস্তবায়নে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, ফেনী :

ঐতিহ্যবাহী আল-হেলাল একাডেমী, সোনাগাজীর ‘মেগা রিইউনিয়ন-২০২৭’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিত ও অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার দুপুরে ফেনী শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রিইউনিয়নের বিভিন্ন ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করেন আয়োজকরা।

আয়োজকরা জানান, সাবেক শিক্ষার্থীদের পছন্দকে গুরুত্ব দিয়ে জনপ্রিয় কোনো একজন শিল্পীকে অনুষ্ঠানে আনার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় সাবেক শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। উপস্থিত সাবেক শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

সাংবাদিক সামির উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মেগা রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যাংকার শাহাদাত হোসেন শিমুল। স্বাগত বক্তব্য দেন ওমর ফারুক। মেগা রিইউনিয়ন নিয়ে মূল আলোচনা করেন শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক নজরুল ইসলাম টিপু। বাজেট উপস্থাপন করেন বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ নাছির উদ্দীন।

সভায় প্রকৌশলী রফিকুল আলম বিটু, ব্যাংকার জিয়াউল হক জিয়া, হেলাল উদ্দিন আপেলসহ সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় মেগা রিইউনিয়ন সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে মতামত ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপস্থিত সাবেক শিক্ষার্থীরা। আগামী বছরের ৯ জানুয়ারি সোনাগাজীর আল-হেলাল একাডেমীতে মেগা রিইউনিয়ন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2