Tuesday, October 27, 2026
হোম ফেনী ছাগলনাইয়ায় দিঘিতে মাছের ভাগ নিয়ে বিরোধ, হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ছাগলনাইয়ায় দিঘিতে মাছের ভাগ নিয়ে বিরোধ, হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ফেনী প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়ায় দিঘিতে বেড় দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কফিল উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ১০ টা দশ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান চটনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত কফিল উদ্দিন ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের শাহ কামাল উদ্দিনের ছেলে। গত ১৭ অক্টোবর সকালে উপজেলার পাঠাননগর ইউনিয়নের ছেরুমিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দেওয়ান বাড়ি দিঘির মাছের ভাগ নিয়ে কফিল উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমান চটনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কফিলের পরিবারের অভিযোগ, চটনের পরিবারের সদস্যরা জোর করে দিঘিতে বেড় দিয়ে মাছ ধরে নিয়ে যেতেন।

গত ১৭ অক্টোবর সকালে কফিল উদ্দিন ও তাঁর ভাইয়েরা দিঘিতে বেড় দেওয়ার প্রস্তুতি নিলে চটন, তাঁর ভাই গোলাম মাহমুদ আজিম ও গোলাম রহমান লিটন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কফিল উদ্দিনের মাথায় গাছের গুঁড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

হামলার ঘটনায় কফিল উদ্দিনের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা রেকর্ড করা হয়েছিল। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আহত ব্যক্তির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

—-
ছবি: নিহত আব্দুল আউয়াল

সম্পর্কিত প্রবন্ধ

ফেনী সদর হাসপাতালে সাব-স্টেশন চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন, ভোগান্তিতে রোগীরা

ফেনী প্রতিনিধি : ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরি হয়েছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা...

এসএসসি পরীক্ষার স্বপ্ন পূরণে শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

গাজীপুর প্রতিনিধি: অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। কিন্তু পরিবারের আর্থিক...

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

স্টাফ রিপোর্টার: দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম...

জনপ্রিয় খবর

Exquisitas estancias integrales y https://thesankra-spain.es, bienestar auténtico para cada hogar

Exquisitas estancias integrales y https://thesankra-spain.es, bienestar auténtico para cada hogarCreando Espacios que Resuenan con tu SerEl Poder de la Iluminación ConscienteEl Minimalismo como Vía...

Genuine thrills and massive payouts await alongside big-bass-splashs.co.uk within this immersive experience

Genuine thrills and massive payouts await alongside big-bass-splashs.co.uk within this immersive experienceUnderstanding the Mechanics of Fishing Slot GamesThe Role of Volatility and Return to...

Ancient realms beckon with gates of olympus, offering limitless winning potential

Ancient realms beckon with gates of olympus, offering limitless winning potentialUnderstanding the Mechanics of Gates of OlympusMultiplier MechanicsUnlocking the Free Spins Bonus RoundProgressive Multiplier...

ফেনী সদর হাসপাতালে সাব-স্টেশন চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন, ভোগান্তিতে রোগীরা

ফেনী প্রতিনিধি : ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরি হয়েছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা...

সর্বশেষ মন্তব্য

2