Tuesday, November 17, 2026
হোম খেলাধুলা ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ফিউচার স্টারস ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে দলটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার পূর্বেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ফিউচার স্টারস ক্রিকেট ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে তারা।

ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে হৃদয় ও শাহরিয়ার দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া মাসুদ নেন একটি উইকেট।

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। তবে ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৯ ওভার ২ বলেই ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন নাসির উদ্দিন। তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও পান। এছাড়া অধিনায়ক নেহান ২৪, ফারহান ১৮ এবং মোহাইমিনুল ইসলাম ২০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রথমবারের মতো ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং টুর্নামেন্টে অংশ নিয়েই জয় পাওয়ায় উচ্ছ্বসিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফেনীর ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষ দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সংগঠক ও বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরিফুল ইসলাম অপু বলেন, ‘প্রথমবারের মতো কোয়ালিফাইং খেলতে গিয়ে দলের এমন জয় আমাদের অনেক বেশি আনন্দিত করেছে। দলের প্রত্যেক খেলোয়াড় তাদের সেরাটা দিয়ে খেলেছে। এই জয়ে খেলোয়াড়, কোচ ও দলের সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের এমন সাফল্যে আমরা গর্বিত। এই দল থেকেই ফেনী থেকে সাইফ উদ্দিনের মতো আরও উদীয়মান ক্রিকেটার উঠে আসবে বলে আমরা আশা করি।’

ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আশরাফ ইমন। ম্যানেজার কামরুল হাসান রানা এবং টিম কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন হাবিবুর রহমান রানা।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আগামী ৩০ সেপ্টেম্বর বিএসটি ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।

সম্পর্কিত প্রবন্ধ

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। হোসেন...

ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা

স্পোর্টস রিপোর্টার: আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের...

ফেনীতে ১ লাখ ৩৮ হাজার টাকার মাদক উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য...

জনপ্রিয় খবর

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। হোসেন...

রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ

বিশেষ প্রতিনিধি: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের মাধ্যমে প্লট বিক্রির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ল্যান্ড...

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৬...

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫২...

সর্বশেষ মন্তব্য

2