Monday, November 16, 2026
হোম স্বাস্থ্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

স্টাফ রিপোর্টার:

দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি জানান, নিয়োগ পেতে যাওয়া এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নারীদের অংশগ্রহণ আরও কার্যকর হবে।

সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং ওষুধশিল্পের মধ্যে সমন্বিত অংশীদারি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।

গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইডিইএসএইচআই)-এর এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের অবহেলার কারণে বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথেষ্ট গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকটাই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব।

তিনি বলেন, সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের মধ্যে ৮০ শতাংশ নারী থাকায় দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের মধ্যে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরিতে তাদের কার্যক্রম কার্যকর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বক্তব্য দেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্পর্কিত প্রবন্ধ

ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা

স্পোর্টস রিপোর্টার: আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের...

চিকিৎসকদের ৪০ শতাংশ কর্মস্থলে নেই, ডায়াগনস্টিক কমিশন ৫০ শতাংশ পর্যন্ত

বিশেষ প্রতিনিধি: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে এক গবেষণায়। আকস্মিক...

সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার: দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান...

জনপ্রিয় খবর

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫২...

সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান

বিশেষ প্রতিনিধি: সেভেন-আপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক উপাদান পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা...

ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা

স্পোর্টস রিপোর্টার: আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের...

চিকিৎসকদের ৪০ শতাংশ কর্মস্থলে নেই, ডায়াগনস্টিক কমিশন ৫০ শতাংশ পর্যন্ত

বিশেষ প্রতিনিধি: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে এক গবেষণায়। আকস্মিক...

সর্বশেষ মন্তব্য

2