Friday, October 30, 2026
হোম জাতীয় ফখরুল রাষ্ট্রপতি, শূন্য হচ্ছে ঠাকুরগাঁও-১; উত্তরসূরি বাছাইয়ে বিএনপির নজর

ফখরুল রাষ্ট্রপতি, শূন্য হচ্ছে ঠাকুরগাঁও-১; উত্তরসূরি বাছাইয়ে বিএনপির নজর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য পদ হারাতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই শূন্য হবে ঠাকুরগাঁও-১ আসন। এরপর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে।

বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য হওয়ার খবরে এরই মধ্যে বিএনপির ভেতরে শুরু হয়েছে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা। ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপনির্বাচনের তফসিল ঘোষণার পরই প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে বিএনপির শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত কার হাতে উঠছে ধানের শীষের মনোনয়ন, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।

তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলীয়ভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে কে আসছেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর পর্যন্ত।

সম্পর্কিত প্রবন্ধ

ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক আর নেই

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশিত...

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তে সেন্টার...

চারণভূমি সংকটে সোনাগাজীর শত শত খামারি, জমি সংরক্ষণের দাবি

সোনাগাজী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজীতে চারণভূমি সংকুচিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন শত শত প্রান্তিক খামারি। গবাদিপশুর বিচরণ ও খাদ্যের জোগান নিশ্চিত করতে...

জনপ্রিয় খবর

التقييمات المميزة لـ pragmatic play gratuit تمنحك فرصة الفوز بمكافآت سخية ومثيرة باستمرار

التقييمات المميزة لـ pragmatic play gratuit تمنحك فرصة الفوز بمكافآت سخية ومثيرة باستمرارميزات ألعاب برغماتيك بلاي المجانيةاستكشاف أنواع الألعاب المختلفةكيفية الاستفادة من ألعاب برغماتيك...

ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক আর নেই

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশিত...

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তে সেন্টার...

চারণভূমি সংকটে সোনাগাজীর শত শত খামারি, জমি সংরক্ষণের দাবি

সোনাগাজী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজীতে চারণভূমি সংকুচিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন শত শত প্রান্তিক খামারি। গবাদিপশুর বিচরণ ও খাদ্যের জোগান নিশ্চিত করতে...

সর্বশেষ মন্তব্য

2