Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীতে অবৈধ দখল ও হকার উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমান আদালত

ফেনীতে অবৈধ দখল ও হকার উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমান আদালত

ফেনী ্রতিনিধি :

ফেনী শহরে অবৈধ দখল ও ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট থেকে শুরু করে প্রধান সড়ক, ফুটপাত এবং বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। যেসব ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রেখেছিলেন, সেসব মালামাল জব্দ করে সরিয়ে নেয় পৌর প্রশাসন। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘ফেনী কুটুম বাড়ি’ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতনতা না বাড়লে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হবে না। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এদিকে অভিযানের সময় পৌর প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ফুটপাত ও মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের দাবি, এ কারণে শহরে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।

অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও ওঠে পৌর প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) এবং ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2