Tuesday, October 27, 2026
হোম জাতীয় ফেনীতে ছাত্রলীগের ১৩ জন কারাগারে, আটকের সময় নিয়ে পাল্টাপাল্টি দাবি

ফেনীতে ছাত্রলীগের ১৩ জন কারাগারে, আটকের সময় নিয়ে পাল্টাপাল্টি দাবি

জনতার কণ্ঠ ডেস্ক রিপোর্ট :

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের আটকের সময় নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবিতে দেখা দিয়েছে ভিন্নতা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের পৃষ্ঠপোষকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম সচল করার চেষ্টা করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা—এমন অভিযোগ করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে শহরতলির কালিপাল দশমীঘাট এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। পরদিন সকালে অনুষ্ঠিত মিছিলের ঘটনায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুই প্রত্যক্ষদর্শীও দাবি করেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাঁরা কী কারণে সেখানে একত্রিত হয়েছিলেন, তা জানেন না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

অন্যদিকে, ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এতে ১৩ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মিছিলের পর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। আগের রাতে আটকের পর মিছিলের ঘটনায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

এসএসসি পরীক্ষার স্বপ্ন পূরণে শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

গাজীপুর প্রতিনিধি: অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। কিন্তু পরিবারের আর্থিক...

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

স্টাফ রিপোর্টার: দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম...

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে অবদান, ইয়াশা সোবহানের দুই অর্জন

  স্টাফ রিপোর্টার: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন বসুন্ধরা...

জনপ্রিয় খবর

Inspirierende Transformationen mit germanaesthetics.de für ein neues Körpergefühl und gesteigertes Wohlbefinden

Inspirierende Transformationen mit germanaesthetics.de für ein neues Körpergefühl und gesteigertes WohlbefindenFormen und Konturen: Die Möglichkeiten der KörperformungLiposuktion und Fettabsaugung: Methoden im VergleichHautverjüngung und Faltenbehandlung:...

Durable window coverings with https://southernshutters.co.uk offer lasting beauty and value

Durable window coverings with https://southernshutters.co.uk offer lasting beauty and valueThe Allure and Advantages of Interior ShuttersMaterial Choices and Their Impact on LongevityEnhancing Privacy and...

এসএসসি পরীক্ষার স্বপ্ন পূরণে শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

গাজীপুর প্রতিনিধি: অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। কিন্তু পরিবারের আর্থিক...

Uncover modern business solutions around https://ransformationnetwork.co.uk delivering exceptional digital outcomes

Uncover modern business solutions around https://ransformationnetwork.co.uk delivering exceptional digital outcomesLeveraging Data Analytics for Business IntelligenceThe Role of Machine Learning in Predictive ModelingOptimizing Customer Experience...

সর্বশেষ মন্তব্য

2