ফেনী প্রতিনিধি:
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে এক যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর ) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার এসআই কবির হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাস লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। রাত পৌনে ১০টা পর্যন্ত বাসটি উদ্ধারের কাজ চলছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিপরীত দিক থেকে একটি ট্রাক হঠাৎ চলে আসায় বাসচালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
