Tuesday, September 29, 2026
হোম জাতীয় ফেনীতে ‘মাল্টিসফট আইটির শিক্ষার্থীদের গোল্ডেন আওয়ার অনুষ্ঠিত

ফেনীতে ‘মাল্টিসফট আইটির শিক্ষার্থীদের গোল্ডেন আওয়ার অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি:

ফেনীতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথির অংশগ্রহণে মাল্টিসফট আইটি ইনস্টিটিউটের আয়োজনে ‘MITan 2K26 The Golden Hour’ এবং ‘Farewell Reception & Certificate Ceremony’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ফেনীর সেফরন রেস্টুরেন্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গত ছয় মাসে মাল্টিসফট আইটির বিভিন্ন আইটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স সফলভাবে সম্পন্নকারী শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি ব্যাচের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

এ ছাড়া কোর্স চলাকালীন বিভিন্ন পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। ইউসিসি ফেনী শাখার পক্ষ থেকে তিনজন শিক্ষার্থীকে এইচএসসি প্রথম বর্ষের এক সেট করে মোট তিন সেট বই, দুজনকে কলেজে ভর্তির ফি এবং দুজনকে এক বছরের কলেজ বেতন প্রদান করা হয়। পাশাপাশি পাঁচজন শিক্ষার্থীকে ইউসিসি ফেনী শাখায় এক বছর কোচিং করার জন্য ৮০ শতাংশ স্কলারশিপ দেওয়া হয়।

মাল্টিসফট আইটি এডুকেশন ফ্যামিলির প্রতিষ্ঠাতা কাজী আবিদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু স্কিল ডেভেলপমেন্ট করেই আমাদের দায়িত্ব শেষ হয় না। তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাও আমাদের দায়িত্বের অংশ।”

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন; ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (ম্যানেজমেন্ট) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি জি.এম. তাজউদ্দিন; ইউসিসি ফেনী শাখার পরিচালক লোকমান হোসেন (সুমন); ফেনী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহির উদ্দিন মজুমদার; গ্রীনল্যান্ড কলেজের পরিচালক খোকন; এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তোফায়েল নিলয়; আরটিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমএম আকাশ এবং মেঘনা ব্যাংক ফেনী শাখার ব্রাঞ্চ ম্যানেজার জামাল উদ্দিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মাল্টিসফট আইটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে পুরো অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে পরিণত হয়।

কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা মাল্টিসফট আইটির প্রতি তাদের আবেগ ও ভালোবাসার কথা তুলে ধরেন। একই সঙ্গে অতিথিরা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণের মান এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

জনপ্রিয় খবর

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2