Friday, September 11, 2026
হোম খেলাধুলা ফেনীর ক্রিকেট পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হৃদয়ের জন্য ৩ লাখ টাকার অনুদান

ফেনীর ক্রিকেট পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হৃদয়ের জন্য ৩ লাখ টাকার অনুদান

নিজস্ব প্রতিনিধি, ফেনী:

ক্যান্সারে আক্রান্ত ফেনীর বয়সভিত্তিক ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে জেলার ক্রিকেট পরিবার। স্থানীয় ক্রিকেটার, ক্রীড়া সংগঠক এবং ক্রিকেট-সংশ্লিষ্টদের উদ্যোগে সংগ্রহ করা ৩ লাখ টাকার একটি অনুদানের চেক হৃদয়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হৃদয়ের বাবা আবুল কাশেমের হাতে এই চেক তুলে দেন উপস্থিত অতিথিরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর ফেনী জেলা কাউন্সিলর শরীফুল ইসলাম অপুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র ক্রীড়া সংগঠক মো. মুস্তফা জামাল, ক্রীড়া সংগঠক মতিউর রহমান সোহেল, ক্রিকেট কোচ ইজাবুর রহমান টিটু, ক্রিকেট কোচ হাবিবুর রহমান রানা, জেলা ক্রিকেট দলের অধিনায়ক মির হোসেন রিংকু, সিনিয়র ক্রিকেটার সাজ্জাদ হোসেন রায়হান, ক্রিকেটার পিপুল ও মোহাম্মদ রেহানসহ জেলার ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, হৃদয়ের চিকিৎসা সহায়তায় এই তহবিল গঠনে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি প্রবাসী শুভাকাঙ্ক্ষীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চেক হস্তান্তর শেষে ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2