Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীর দাগনভূঞাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে স্কুলছাত্রী নিহত, আহত ৭

ফেনীর দাগনভূঞাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে স্কুলছাত্রী নিহত, আহত ৭

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিক্ষার্থীদের ওপর বাস উঠে গিয়ে ফাতেমা আক্তার সুরাইয়া(১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত সুরাইয়া উপজেলার চান পুর গ্রামের মো. হানিয়ের মেয়ে। সে সিলোনিয়া হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

এ ঘটনায় আরও অন্তত ৭-৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে রাইসা আক্তার(১৪) মাইনুদ্দিনের কন্যা এবং নুসরাত জাহান(১২) নূরনবীর মেয়ে। তারা উভয় দাগনভূঞা থানার আলমপুর গ্রামের বাসিন্দা। অন্যান্যদের পরিচয় মেলেনি। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলোনিয়া হাই স্কুলের কয়েকজন শিক্ষার্থী সড়কের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা বাসটিকে ভাংচুর করে। এ সময় দীর্ঘলাইনের যানজট তৈরি হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

উপ-পরিদর্শক (এসআই) মো. কবীর আহম্মেদ, মহিপাল হাইওয়ে থানা জানান, আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে দাগনভূঞা থানার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলোনিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের ওপর উঠে যায়।

এতে ফেনীর দাগনভূঞা থানার চান পুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে ফাতেমা আক্তার সুরাইয়া(১২)ঘটনাস্থলে নিহত হয়।

এ ঘটনায় দাগনভুঞা থানার আলমপুর গ্রামের মাইনুদ্দিনের কন্যা রাইসা আক্তার এবং নূরনবীর মেয়ে নুসরাত জাহান গুরুতর আহত হয়েছেন। অন্যান্যদের পরিচয় মেলেনি। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে সিলোনিয়া হাই স্কুল মাঠে রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময় ব্যাহত হলেও বর্তমানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2