Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীর মুসকান পেল ইংলিশ অলিম্পিয়াডের আন্তর্জাতিক গ্র্যান্ড ফিনালের অফার

ফেনীর মুসকান পেল ইংলিশ অলিম্পিয়াডের আন্তর্জাতিক গ্র্যান্ড ফিনালের অফার

ফেনী প্রতিনিধি, জনতার কণ্ঠ :

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মুহাইমীন কামাল মুসকান ‘ইংলিশ অলিম্পিয়াড সিজন ফোর’-এর জাতীয় পর্যায়ের সব কঠিন ধাপ সফলভাবে পেরিয়ে আন্তর্জাতিক গ্র্যান্ড ফিনালের জন্য অফিশিয়াল অফার লেটার পেয়েছে।

আগামী ডিসেম্বর ২০২৬ সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে যৌথভাবে অনুষ্ঠিত হবে ‘ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল ২০২৬’-এর গ্র্যান্ড ফিনাল। এতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ অর্জন করেছে মুসকান।

মুসকানের এই অর্জনে আনন্দিত তার মা কামরুন্নেছা মনি। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। সন্তান যখন নিজের মেধা দিয়ে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার সুযোগ পায়, তখন মায়ের বুকটা গর্বে ভরে ওঠে।”

বিশ্বমঞ্চে মুসকান যেন সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনতে পারে—এ জন্য সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তার মা।

মুসকানের এই আন্তর্জাতিক অর্জনে ফেনীর শিক্ষা অঙ্গনেও বইছে আনন্দ ও গর্বের আবহ।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2