Monday, September 28, 2026
হোম জাতীয় ফেনীর সদ্যবিদায়ী সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমকে সম্মাননা

ফেনীর সদ্যবিদায়ী সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমকে সম্মাননা

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ :

ফেনী জেলার সদ্যবিদায়ী সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান উপপরিচালক (অর্থ) ডা. মো. রুবাইয়াত বিন করিমের পদোন্নতিজনিত সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমি।

এসময় উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর তত্ত্বাবধায়ক ডা. মো. মোবারক হোসেন দুলাল, ফেনী জেলা ড্যাবের সভাপতি ডা. এস এম আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুরুল করিম চৌধুরীসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, প্রধান সহকারী, পরিসংখ্যানবিদ, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, ক্যাশিয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমি এবং সদ্যবিদায়ী সিভিল সার্জন ও বর্তমান উপপরিচালক (অর্থ) ডা. মো. রুবাইয়াত বিন করিমকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফেনীর বর্তমান সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামানের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আইনি বাধা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...

জনপ্রিয় খবর

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

ফেনীর সদ্যবিদায়ী সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমকে সম্মাননা

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনী জেলার সদ্যবিদায়ী সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান উপপরিচালক (অর্থ) ডা. মো. রুবাইয়াত বিন করিমের পদোন্নতিজনিত সম্মাননা সভা...

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আইনি বাধা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...

সর্বশেষ মন্তব্য

2