ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাসেলের মা জাহেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকার ইসলামী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সোমবার দুপুর ২টায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভটুয়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দিঘির পাড়ে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে আরিফুর রহমান রাসেল।
মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন আরিফুর রহমান রাসেল।
