Saturday, October 31, 2026
হোম ফেনী ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (৩ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম অস্টিন (৩৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত মার্চ ২০২৬ সালে বাংলাদেশে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি প্রথমে ঢাকায় আসেন। পরে ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান। সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক নাইজেরিয়ান নাগরিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীতে বসতবাড়ির সিঁড়িঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রামের ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০)...

ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক আর নেই

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশিত...

চারণভূমি সংকটে সোনাগাজীর শত শত খামারি, জমি সংরক্ষণের দাবি

সোনাগাজী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজীতে চারণভূমি সংকুচিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন শত শত প্রান্তিক খামারি। গবাদিপশুর বিচরণ ও খাদ্যের জোগান নিশ্চিত করতে...

জনপ্রিয় খবর

সুদ ও সার্ভিস চার্জ ছাড়াই ১৬৮ নারী পেলেন ৩০ লাখ টাকা ঋণ

স্টাফ রিপোর্টার: অভাব-অনটনের কারণে যাঁদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বারবার থমকে গেছে, তাঁদের জন্য আশার আলো হয়ে এসেছে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ কার্যক্রম।...

আইসিসিবি হেরিটেজে এবার আট সপ্তাহের সংগীত আয়োজন

  স্টাফ রিপোর্টার: রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদের সঙ্গে সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের...

টোকিওর আদলে পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিচ্ছে সরকার। বিশেষ করে...

ফুটপাত দখল করে বছরে ৩ হাজার কোটি টাকার বাণিজ্য

বিশেষ প্রতিনিধি: রাজধানী ঢাকার ফুটপাত দখলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিপুল অর্থের অবৈধ বাণিজ্য। পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য নির্মিত এসব ফুটপাতের বড় অংশ এখন হকারদের...

সর্বশেষ মন্তব্য

2