Thursday, July 16, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম বাঁশখালীতে দিদার ডাকাত ও সহযোগীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

বাঁশখালীতে দিদার ডাকাত ও সহযোগীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

চট্টগ্রামের বাঁশখালীতে আলমগীর প্রকাশ দিদার ডাকাত ও তার সহযোগী ওয়াজেদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩ মে) রাত বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত ওসমান স্থানীয় হাট বকশিদীঘির পাড় থেকে বাজার নিয়ে বাড়িতে যাওয়ার সময় মধ্যম ইলশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে দিদার, ওয়াজেদ ও জাহাঙ্গীর এলোপাতাড়ি ছুরি ও লোহার রড দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে রেখে তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে আহতকে ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সৌরভ চৌধুরী জানান, আহত ওসমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেকে রেফার করার বিষয়টি নিশ্চিত করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমি ঘটনার বিষয়ে শুনেছি এবং এক অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়া ভুক্তভোগীর খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, দিদার ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, হত্যা এবং অস্ত্র আইনের মামলাসহ প্রায় ২৫টির অধিক মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে ২০টির মতো মামলা রয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত প্রবন্ধ

রেললাইনের দেড় কিলোমিটারজুড়ে ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড মরদেহ, পাশে মিলল পরিচয়পত্র

ফেনী প্রতিনিধি : ফেনীতে ট্রেনে কাটা পড়ে মো. হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ধর্মপুর...

অপসারিত বাংলাদেশী প্রধানমন্ত্রী হাসিনা এই বছরে দেশে ফেরার শপথ করেছেন

রয়টার্স, ২৯ জুন, ২০২৬: ঢাকা, ২৯ জুন (রয়টার্স) - বরখাস্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বছরে বাংলাদেশে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন, অনুপস্থিতিতে তাকে দেওয়া মৃত্যুদণ্ডকে...

যুক্তরাষ্ট্রের WUST বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেন ফেনীর সন্তান ড. মজিবুল হক

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশী আমেরিকান মেডিসিন গবেষক ও ন্যাচারোপ্যাথিক চিকিৎসক প্রফেসর ড. মজিবুল হক যুক্তরাষ্ট্রের Washington University of Science and Technology (WUST) এর হেলথ সায়েন্স...

জনপ্রিয় খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনী শিশু নিকেতনের অভাবনীয় সাফল্য

ফেনী প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে...

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই...

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।...

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)...

সর্বশেষ মন্তব্য