ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ফেনী সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতারা দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী।
ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিটিএ ফেনী সদর উপজেলা শাখার বিদায়ী কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া ও সদস্যসচিব এ কে এম ফরিদ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন শর্শদী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উদ্দিন, ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহআলম ও বালিগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
