বিশেষ প্রতিনিধি:
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ব্যবসায়িক সাফল্যের শীর্ষপর্যায়ে স্থান অর্জন করেছে বেলায়েত এন্ড সন্স সিরামিকস ব্রাইট সিরামিকস। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন আরিফের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে।
গত শুক্রবার রাতে গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার এবং ব্রাইট সিরামিকসের ন্যাশনাল সেলস ম্যানেজার সোহেল রানা তালুকদার।
এ অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোজাম্মেল হোসেন আরিফ। তিনি বলেন, এ সাফল্যের পেছনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রা আরও গতিশীল হয়েছে।
এ সময় তিনি ব্রাইট সিরামিকস ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার এবং ব্রাইট সিরামিকসের ন্যাশনাল সেলস ম্যানেজার সোহেল রানা তালুকদারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আগামী দিনেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রা অব্যাহত রাখতে চান।
