Sunday, April 19, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম ‎মানবতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান - আল্লামা ইমাম হায়াত

‎মানবতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান – আল্লামা ইমাম হায়াত

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম:

‎মানবতা, ন্যায়বিচার ও অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। চট্টগ্রামের মীরসরাইয়ে নিবন্ধন প্রাপ্ত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
‎শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার মস্তানগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান বিশ্বে মানবতা, ধর্ম ও রাষ্ট্রব্যবস্থা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন মতবাদ ও স্বৈরতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রভাবে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সহিংসতা, বৈষম্য, দমন-পীড়ন, বাস্তুচ্যুতি ও সংঘাতের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
‎তিনি আরও বলেন, একক গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি এবং ধর্মের অপব্যাখ্যা সমাজে বিভাজন সৃষ্টি করছে। কিছু গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানবিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, যা প্রকৃত ধর্মীয় শিক্ষার পরিপন্থী। একইভাবে বস্তুবাদী ও একক জাতীয়তাবাদী চিন্তাধারাও মানবতার সার্বজনীন চেতনাকে দুর্বল করে দিচ্ছে।
‎আল্লামা ইমাম হায়াত বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে সকল ধর্ম, বর্ণ, ভাষা ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। মানবতার ভিত্তিতে ন্যায় ও সাম্যের সমাজ গঠনই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।”
‎সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান ফাতেহা হায়াত। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিশতি, আল্লামা রেজাউল কাওসার।
‎এছাড়া সংগঠনের মীরসরাই উপজেলা আহ্বায়ক রেজাউল করিম, আজাদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত প্রবন্ধ

মীরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দূর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন 

মীরসরাই প্রতিনিধি:  চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বেপরোয়া ড্রাম ট্রাক চাপায় নিহত মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের শোক ও স্বরণ সভার আয়োজন করেছেন মিরসরাই উপজেলা...

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ মাসুদ নিহত

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  গত ১৪ এপ্রিল ২০২৬ বিকেলে সোনাগাজী পৌরসভার...

যুবলীগ নেতা শাহিন মেম্বারের বাড়িতে হামলা, নারীসহ আহত ৪

ফেনীর সোনাগাজীতে যুবলীগ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত...

জনপ্রিয় খবর

সোনাগাজীতে আধিপত্য বিস্তারে সংঘর্ষ ও গোলাগুলি

সোনাগাজী প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে দু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতরাতে মঙ্গলকান্দী ইউনিয়নের কাজিরহাট বাজার ও ৮নং ওয়ার্ডের উত্তর লক্ষীপুর...

সর্বশেষ মন্তব্য