Friday, September 11, 2026
হোম বাংলাদেশ মায়ের চোখের সামনেই প্রাণ গেল

মায়ের চোখের সামনেই প্রাণ গেল

প্রতিনিধি লোহাগাড়া, চট্টগ্রাম :

সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ করে ফিরছিলেন ইয়াসমিন আক্তার(৪০)। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে নিতে এসেছিল ১৬ বছরের কিশোর ছেলে ওবায়েদ। সঙ্গে ছিলেন বোন, বোনের স্বামী ও চাচাতো ভাই। বিমানবন্দর থেকে মাইক্রোবাসে তাঁরা রওনা দেন কক্সবাজারের রামুর ঈদগড়ের বাড়ির দিকে। পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির নলবনিয়ায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় মাইক্রোবাসটি। গাড়িতে থাকা সবাই আহত হন। ওবায়েদের অবস্থা ছিল গুরুতর। কাছের একটি হাসপাতালে তাকে দ্রুত নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মো. ওবায়েদ উল্লাহর বাবা সামছুল আলম সৌদিপ্রবাসী। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ওবায়েদ স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় তার মা ইয়াসমিন আক্তার, বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছির আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাতও (২৫) আহত হন। তাঁদের লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত কিশোরের চাচা ও ঈদগড়ের ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, ওবায়েদের মা ইয়াসমিন আক্তার পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দুপুরে মাইক্রোবাসে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে পশ্চিম পাশে পড়ে উল্টে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওবায়েদ বেঁচে নেই। এ ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। এমন মৃত্যু মানতে পারছে না কেউ।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। তবে দুই গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

‘ভালো হয়ে যাও মাসুদ’ চট্টগ্রাম থেকে আবার ঢাকায়

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’— তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...

মুরাদপুরে ঝটিকা মিছিল: ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের মুরাদপুরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) বেলা দেড়টার দিকে...

রাষ্ট্রপতিরা কে কোথায় আছেন

বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে তিনজন জীবিত আছেন। মো. আবদুল হামিদ, মো. সাহাবুদ্দিন, হাফিজ উদ্দিন আহমদ (বাঁ থেকে)ছবি: কোলাজ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মাত্র...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2