দুবাই প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত যুবলীগ।
সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এ ছাড়া বক্তব্য দেন আবু তৈয়ব, শামসুল ইসলাম পাটোয়ারী, আবুল বাসার, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী, তাজউদ্দীন, মোহাম্মদ বাবর, জাফর চৌধুরী, কপিল উদ্দিন, ইকবাল হোসেন, আজিম উদ্দিন ও আবদুল মান্নানসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচি শেষ করা হয়।
