Wednesday, November 4, 2026
হোম সারাদেশ সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

বগুড়া প্রতিনিধি:

মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার বন্ধনে এক মিলনমেলায় পরিণত হয় বগুড়ার সান্তাহারের শখের পল্লী। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা থেকে আসা তিন শতাধিক বসুন্ধরা শুভসংঘের সদস্যের পদচারণায় মুখর হয়ে ওঠে হীরাঝিল কনভেনশন সেন্টার। পরিচিত-অপরিচিত মুখের মিলন, অভিজ্ঞতা বিনিময় আর মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

‘চলি মানবতার সাথে’ স্লোগানকে সামনে রেখে গত ২১ অক্টোবর বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অনুষ্ঠিত হয় বসুন্ধরা শুভসংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে দুই বিভাগের ১৬ জেলার তিন শতাধিক সদস্য অংশ নেন। মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আয়োজন করা হয় এ সম্মেলনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও মানবিক উদ্যোগে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৬৫ জন সংগঠককে ‘সেরা সংগঠক সম্মাননা স্মারক’ ও সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লিমন বাসার এবং সান্তাহারের প্রবীণ সাংবাদিক আলহাজ রফিকুল ইসলাম মন্টুকে ‘কৃতী সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয়। প্রধান অতিথি ইমদাদুল হক মিলন তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ কেবল একটি সামাজিক সংগঠন নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি সুদৃঢ় অঙ্গীকার। অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় সংগঠনের সদস্যদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণদের মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করার এই প্রত্যয় দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বক্তারা বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠায় মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করছে। সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো ভবিষ্যতে দেশের তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সম্পর্কিত প্রবন্ধ

অনুমোদনহীন রিফাইনারি ঘিরে জ্বালানি নিরাপত্তার শঙ্কা

বিশেষ প্রতিনিধি: সরকারি অনুমোদন না পেয়েও অপরিশোধিত তেল পরিশোধনাগার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এবার নির্মাণাধীন ওই প্ল্যান্টে ব্যবহারের জন্য...

দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী আটক

জনতার কণ্ঠ ডেস্ক : দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর)...

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ডের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস...

জনপ্রিয় খবর

অনুমোদনহীন রিফাইনারি ঘিরে জ্বালানি নিরাপত্তার শঙ্কা

বিশেষ প্রতিনিধি: সরকারি অনুমোদন না পেয়েও অপরিশোধিত তেল পরিশোধনাগার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। এবার নির্মাণাধীন ওই প্ল্যান্টে ব্যবহারের জন্য...

Élégante solution de design digital avec spinanga-40.vercel.app pour optimiser lexpérience utilisateur moderne

Élégante solution de design digital avec spinanga-40.vercel.app pour optimiser lexpérience utilisateur moderneL'Optimisation de l'Expérience Utilisateur grâce à des Designs AdaptatifsL'Importance des Grilles Flexibles et...

Anspruchsvolle Lösungen und kreative Ideen mit https://dude-spin-de.pages.dev für nachhaltigen Erfolg erzielen

Anspruchsvolle Lösungen und kreative Ideen mit https://dude-spin-de.pages.dev für nachhaltigen Erfolg erzielenDie Bedeutung von Kreativität in modernen ProzessenDer Einfluss von Technologie auf kreative ProzesseNachhaltige Lösungen...

Experiências únicas para jogadores com vegas hero e bônus imperdíveis online

Experiências únicas para jogadores com vegas hero e bônus imperdíveis onlineEstratégias para Maximizar seus Ganhos em Jogos OnlineGerenciamento de Banca: A Chave para o...

সর্বশেষ মন্তব্য

2