Friday, September 11, 2026
হোম গণমাধ্যম সাপ্তাহিক শমসের নগরের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবদুল্যাহ রিয়েল

সাপ্তাহিক শমসের নগরের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবদুল্যাহ রিয়েল

প্রেস বিজ্ঞপ্তি:

জনপ্রিয় সাপ্তাহিক শমসের নগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক আবদুল্লাহ রিয়েল। সম্প্রতি পত্রিকাটির প্রকাশক নুর নবী জীবন (এন এন জীবন) আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব অর্পণ করেন।

এর আগে আবদুল্লাহ রিয়েল সাপ্তাহিক শমসের নগর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর জেলা প্রতিনিধি এবং ফেনীর জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক ফেনী-র প্রতিবেদক হিসেবে মাঠপর্যায়ে কাজ করেছেন তিনি।

পাশাপাশি জাতীয় দৈনিক দেশকাল ও দৈনিক তৃতীয় মাত্রা-য় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল্লাহ রিয়েল। সাংবাদিকতার পাশাপাশি তিনি সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পারিবারিক ও ব্যক্তিগত পরিচয়ে আবদুল্লাহ রিয়েল ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের একজন কৃতী সন্তান। ২০১৫ সালে জাতীয় দৈনিক দেশকাল ও দৈনিক তৃতীয় মাত্রা-র মাধ্যমে তিনি সাংবাদিকতা পেশায় পদার্পণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফেনী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

পত্রিকাটির প্রকাশক নুর নবী জীবন (এন এন জীবন) নতুন দায়িত্ব প্রসঙ্গে বলেন, “সাপ্তাহিক শমসের নগর সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে। আবদুল্লাহ রিয়েলের দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতা আমাদের পত্রিকাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্যাহ রিয়েল বলেন, সাপ্তাহিক শমসের নগরের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। ফেনীর গণমানুষের মুখপাত্র হিসেবে এই পত্রিকার ঐতিহ্য ধরে রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করব। সংবাদ প্রকাশে আমরা সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখব।

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য পত্রিকার প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2