Thursday, October 29, 2026
হোম জাতীয় সারদায় ২৪৬ নবীন পুলিশ কর্মকর্তার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

সারদায় ২৪৬ নবীন পুলিশ কর্মকর্তার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যরা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. মাইনুল হাসান বিপিএম, রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

এ ছাড়া অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্টদের মধ্যে বেস্ট সার্জেন্ট নির্বাচিত হয়েছেন মোহাঃ ওমর ফারুক। বেস্ট একাডেমিক হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ হয়েছেন সাইফুল ইসলাম এবং বেস্ট শ্যুটার হয়েছেন মোহাঃ আসাদুজ্জামান।

অন্যদিকে, ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর মধ্যে বেস্ট ক্যাডেট হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বেস্ট একাডেমিক হয়েছেন মো. বোরহানুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ হয়েছেন দেওয়ান গোলাম রসুল এবং বেস্ট শ্যুটার হয়েছেন মো. কামাল গণি।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ১৬২ জনসহ মোট ২৪৬ জন প্রশিক্ষণার্থী তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।

সম্পর্কিত প্রবন্ধ

ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক আর নেই

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশিত...

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তে সেন্টার...

চারণভূমি সংকটে সোনাগাজীর শত শত খামারি, জমি সংরক্ষণের দাবি

সোনাগাজী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজীতে চারণভূমি সংকুচিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন শত শত প্রান্তিক খামারি। গবাদিপশুর বিচরণ ও খাদ্যের জোগান নিশ্চিত করতে...

জনপ্রিয় খবর

التقييمات المميزة لـ pragmatic play gratuit تمنحك فرصة الفوز بمكافآت سخية ومثيرة باستمرار

التقييمات المميزة لـ pragmatic play gratuit تمنحك فرصة الفوز بمكافآت سخية ومثيرة باستمرارميزات ألعاب برغماتيك بلاي المجانيةاستكشاف أنواع الألعاب المختلفةكيفية الاستفادة من ألعاب برغماتيك...

ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক আর নেই

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ ফেনী শাহীন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. শাহীনা নাজনীন হক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশিত...

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্তে সেন্টার...

চারণভূমি সংকটে সোনাগাজীর শত শত খামারি, জমি সংরক্ষণের দাবি

সোনাগাজী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজীতে চারণভূমি সংকুচিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন শত শত প্রান্তিক খামারি। গবাদিপশুর বিচরণ ও খাদ্যের জোগান নিশ্চিত করতে...

সর্বশেষ মন্তব্য

2